ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪০ পিচ ইয়াবাসহ মোঃ ফারুক হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

এসময় পালিয়ে যেতে সক্ষম হয়েছে আব্দুল মজিদ নামে আরেক মাদক ব্যবসায়ী। তবে তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে জেলা ডিবি পুলিশ।

এর আগে গতকাল (১৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন গ্রামে অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় মাদক ব্যবসায়ী ফারুক।

ফারুক ওই ইউনিয়নের পশ্চিম শিহিপুর গ্রামের মো: ইদ্রিস আলীর ছেলে। পলাতক আসামী আব্দুল মজিদ একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ী দুইজনের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।

ডিবি অফিস সুত্রে জানা যায়, গতকাল বুধবার গোপন সংবাদে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই রবিউল ইসলামের নেতৃত্বে এএসআই নয়ন দেবনাথসহ সঙ্গীয় ফোর্স সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে।

ডিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের কাছে ফারুক হোসেন নামে এক মাদক ব্যবসায়ী ধরা পড়ে, এসময় পালিয়ে যেতে সক্ষম হয় আব্দুল মজিদ নামে আরেক মাদক ব্যবসায়ী।

পরে আটক ফারুক হোসেনের দেহ তল্লাশী করলে তার পকেট থেকে ১৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত