আশিকুর রহমান :

গাজীপুরের টঙ্গীতে স্বামীর নির্ষাতন সহ্য করতে না পেরে বিষপানে এক গার্মেন্টসকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর অ্যাম্বুলেন্সে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে গেছে স্বামী। রোববার বিকাল ৩টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় বিষপানের এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশ সোমবার বিকালে এরশাদনগর এলাকা থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত গার্মেন্টসকর্মীর নাম জোসনা বেগম (২৮)। তিনি এরশাদনগর ৩নং ব্লকের আফজাল মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, জোসনা পেশায় একজন পোশাক শ্রমিক। প্রায় ৮ মাস আগে ওই এলাকায় স্থানীয় যুবক লাল চানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জোসনা। পরিবারের অমতেই বিয়ে করে টঙ্গীর দত্তপাড়া এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে বাস করতেন তিনি। রোববার দুপুরে স্বামীর সঙ্গে বাগবিতন্ডা হয় জোসনার। একপর্যায়ে নিজ ঘরে থাকা বিষপান করেন। এতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি হাসপাতালে নিয়ে যায় স্বামী লাল চান। রাতে জোসনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।এ সময় মৃত জোসনার লাশ হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্সের ভেতর রেখেই স্বামী লাল চান পালিয়ে যান। পরে স্থানীয়রা জোসনার পরিবারকে খবর পাঠালে তার পরিবার লাশটি উদ্ধার করে টঙ্গীর এরশাদনগর এলাকায় তাদের বাড়িতে নিয়ে যান। বিকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকার লোকজন জানায়, বিয়ের পর থেকেই জোসনার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে প্রায় সময়ই লালচানের ঝগড়া হত। লাল চান জোসনাকে মারধোর করত। টঙ্গী পূর্ব থানার অফিসার ইন চার্জ আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন