প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল বুধবার টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের তীর ঘেঁষে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় দিনের মত চলে এ অভিযান। তুরাগ তীরের জমি অবৈধ ভাবে দখল করে গড়ে ওঠা টিনশেড ঘর, আধাপাঁকা স্থাপনা ও বহুতল ভবনসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ১০ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাশেদ (৫৩), আফজাল হোসেন (৪৫), আলম হোসেন (২৮), আঃ রহিম (৩৮), শাকিল হোসেন (২৮), সোহাগ মিয়া (১৯), মো. রেজাউল (৩৫), নাইম (৪৫), রাজেন (৫৫) ও বশির মিয়া (২৬)। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান হাকিম। এ অভিযানটি এক সপ্তাহ ব্যাপী চলমান থাকবে। টঙ্গী বাজার এলাকা শেষ করে টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় অবৈধভাবে নির্মিত সকলস্থাপনা উচ্ছেদ করা হবে।
এর আগে গত মঙ্গলবার তুরাগ তীরের উচ্ছেদকৃত বিভিন্ন স্থাপনা নিলামে ৪৮ লাখ ৭০ হাজার টাকা বিক্রয় করে দেয় বিআইডব্লিউটিএ। এছাড়া একই দিন ৭৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় ও ৫ জনকে আটক করা হয়। এসময় অবমুক্তকৃত তুরাগের ৩.৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ জনকে ২ বছর, ২ জনকে ৬ মাস, ১ জনকে ৪ মাস ও অপর ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।


এবিষয়ে বিআইডব্লিউটিএ’র নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান হাকিম বলেন, কোনো আইন ও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তুরাগ নদের তীরে গড়ে ওঠেছে শত শত বসতবাড়ি, ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান। দ্বিতীয় দিনে গতকাল বুধবার টঙ্গী বাজার ব্রীজ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও, যদি পরবর্তীতে একইভাবে তুরাগের দু’পাশে দখলের অভিযোগ আসে, তাহলে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনার সাথে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বারবার তুরাগ নদের পাড়ে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। সেগুলো পুনঃরায় দখলে নিয়ে যায় একশ্রেণীর প্রভাবশালীরা।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino