সুখের আশায় ঘর বাঁধে মানুষ। একজনের ঘর হয়ে যায় দুজনের। আসে নানা পরিবর্তন। তা কেউ খেয়াল করে, কেউবা করে না। বিয়ের পর আসা এমন ১০টি পরিবর্তন সম্পর্কে জেনে নিন।

১. তর্ক-বিতর্ক: এক ছাদের নিচে বাস করলে দুজনের মধ্যে কখনো না কখনো মতের অমিল হবেই। তা থেকে হতে পারে বাদানুবাদ, মান-অভিমান। মনে রাখতে হবে, দম্পতির মধ্যে তর্কাতর্কির বিষয় বিয়ের পর আরও উন্মুক্ত হয়ে যায়। যখন কোনো সমস্যা আসবে, তা এড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকে না। তাই বিয়ের পর এ পরিবর্তন দেখতে পারেন।

২. অস্বস্তি: বিয়ের আগে ঘুমানো থেকে শুরু করে অনেক বিষয়ে এককভাবে অস্বস্তি থাকে। কিন্তু বিয়ের পরে তা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। একসময় তা স্বাভাবিক হয়ে যায়। বিয়ে অনেক অস্বস্তি স্বস্তিতে রূপ দেয়।

৩. দৃষ্টিভঙ্গি: বিয়ের পরে সবচেয়ে বড় পরিবর্তন আসে দৃষ্টিভঙ্গিতে। আগে একজন আরেকজনকে যেভাবে দেখতেন, বিয়ের পর তা অনেকটাই বদলে যাবে। বুঝতে শুরু করবেন ভালোবাসার গুরুত্ব। সংসারের সমস্যা হয়তো শুধু ভালোবাসায় সমাধান হয় না, কিন্তু দুজন কেন বিয়ে করেছেন, তার গুরুত্ব বুঝতে শেখাবে।

৪. চরিত্র: বিয়ের পর আপনার চরিত্রে ব্যাপক বদল আসতে পারে। বিয়ের আগে যা বুঝতে পারেননি, দাম্পত্য জীবনের প্রয়োজনীয়তা বিয়ের পর বুঝতে শুরু করবেন। সম্পর্কের দৃঢ়তার জন্য নিজের প্রচেষ্টা আরও বাড়তে দেখবেন। একই ছাদের নিচে থাকার কারণে এ বদল খুব কঠিন কিছু নয়।

৫. অগ্রাধিকার: আপনার কাছে কোনটির অগ্রাধিকার বেশি? বিয়ের পর দেখবেন সব বদলে গেছে। যখন শুনবেন, সে বলছে যে আপনিই তার সব, তখন বুঝবেন আপনার দুনিয়া বদলে গেছে। দুজন দুজনের এত আপন হয়ে উঠবেন, যা সত্যিকারের বিশ্বস্ততা গড়ে উঠবে।

৬. ত্রুটি স্বীকার: প্রত্যেকের জীবনে কিছুটা সমস্যা থাকতে পারে। বিয়ের পর সেই সমস্যাগুলো মেনে নেওয়া এবং নিজেকে পরিবর্তনের মধ্য দিয়ে মানিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে দেখবেন।

৭. দায়িত্বে ভারসাম্য: বিয়ের পর দায়িত্বে ভারসাম্য আনার বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। একসঙ্গে কাজ করার বিষয়টি মানিয়ে নেওয়া, দায়িত্ব বণ্টন ও ভাগাভাগির মতো বিষয়গুলো ভালো লাগা তৈরি করবে। নিজেকে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে দেখবেন।

৮. সহমর্মিতা বাড়বে: বিয়ের পর অন্যর প্রতি আপনার সহমর্মিতা বেড়ে যাবে। দুজন বুঝতে পারবেন, অনেক ছোটখাটো বিষয়ও দুজনের মধ্যে প্রভাব ফেলছে। সামান্য ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ দেখবেন অনেক বেশি ভালোবাসা ও সুখের সৃষ্টি করবে।

৯. খুনসুটি: বিয়ের আগে মজা করে সময় কাটানোর বিষয়টি বিয়ের পর আর না থাকতে পারে। অনেকে বিরক্ত হতে পারেন। তবে জীবনে পরিবর্তন আনার বিষয়টি আপনার ওপরেই নির্ভর করবে। ছুটির দিনে দুজনে ঘুরতে যাওয়া, খুঁটিনাটি কাজে দুজন যুক্ত থাকার মতো নানা বিষয় নিয়ে মেতে উঠলে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। বিশেষ করে বিয়ের পরের খুনসুটিতে অনেকেই নতুন করে মজা খুঁজে পান।

১০. পরিবারের প্রতি যত্ন: বিয়ের পর আপনার যত্ন করার মানুষের সংখ্যা বেড়ে যাবে। আপনার আর একক পরিবার বলে কিছু থাকবে না। বিয়ে মানে তো দুটি পরিবার ও আত্মীয়স্বজনের মিল। বিয়ে আপনাকে পরিবারের মধ্যে কীভাবে ভারসাম্য আনবেন, তা শেখাবে। তথ্যসূত্র: ফেমিনা।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino