নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা :
জাতীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক গ্রীন প্লানেট বাংলাদেশ’র জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শুক্রবার রাত ১০ টার গ্রীন প্লানেট বাংলাদেশের আয়োজনে এবং গ্রীন প্লানেট বাংলাদেশের প্রধান সমন্নয়ক শহীদুল ইসলাম লিটনের সঞ্চালনায় লাইভ অনুষ্ঠানে যুক্ত থেকে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ স্থানীয় জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় সরকার কাঠামোর প্রতিস্তরে জলবায়ু সংক্রান্ত খাত তৈরিসহ এই এলাকায় ন্যাপ বাস্তবায়নে বাজেট দেওয়ার বিষয়টি গুরুত্বারোপ করেন। আলোচনার শুরুতে গ্রীন প্লানেট এর স্যোসাল নেটওয়ার্ক এন্ড রিসার্স কো-অর্ডিনেটর
এসএম মোছাব্বির হোসেন National Adaptation plan (NAP) এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এখানে তিনি ন্যাশনাল এ্যাডাপটেশন গোল, ভালনারেবিলিটি এ্যাসেসমেন্ট, ইমপ্যাক্ট, আউট কামস্, ইমপ্লিমেন্টেশন স্স্ট্রাটেজি , ডেলটা প্লান ২১০০, ভিশন ২০৪১, এসডিজি goal ২০৩০, সেক্টর আইডেন্টিফিকেশন ও ক্লাইমেট stress এরিয়ার বিষয় নিয়ে অংশগ্রহনকারির সামনে তুলে ধরেন। গ্রীন প্লানেটের চেয়ারম্যান প্রকৌ: রফিকুল ইসলাম তালুকদার তার বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের ফলে সারাবিশ্ব উত্তপ্ত । যার বিরূপ প্রভাবে আমাদের জীবন-জীবিকা, ইকোসিস্টেম ও জীববৈচিত্র হুমকির মুখোমুখি। যদিও বিশ্ব উষ্ণায়নে আমাদের ভূমিকা নগণ্য । তিনি আরও বলেন যে সরকারের বার্ষিক বাজেটে ন্যাশনাল এ্যাডাপটেশন প্লানেট (NAP) বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দসহ সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকতে হবে। সরকারি প্রকল্পগুলো NAP এর নীতিমালা এর আদলে তৈরি করতে হবে। তার সাথে স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকার এর প্রশাসনিক কাঠামো restructuring ও তাঁর সক্ষমতা বৃদ্ধি করতে হবে । এখন সময় হয়েছে প্রতিটি উপকুলীয় অঞ্চলের শহরকে গ্রীণসিটিতে রূপান্তরিত করার। এছাড়া সকল শ্রেনী পেশার মানুষদের জলাশয় ভরাট, কৃষি আবাদী জমিতে কলকারখানা, বসতভিটা তৈরিসহ বৃক্ষনিধনে নিরুৎসাহিত করার তাগিদ দেন । সর্বস্তরে সামাজিক বনায়নে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে ১৩ জুন বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে মিড দ্য প্রেস অনুষ্ঠানে উপকূলীয় অঞ্চলে ন্যাপ বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে ক্লাইমেট দুর্গত অঞ্চল ঘোষণাসহ ১৪ দফা দাবি উপস্থাপন করেন স্বেচ্ছাসেবি সংগঠন গ্রীণ প্লানেট বাংলাদেশ’র চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম তালুকদার। সর্বশেষ তিনি NAP এর মতো একটি সুবিশাল বিষয়ের উপর স্বল্প সময়ের মধ্যে সুন্দর উপস্থাপনার জন্য মোসাব্বের হোসেন কে ধন্যবাদ দেন । লাইভ অনুষ্ঠানে যুক্ত থেকে বক্তব্য রাখেন জীববৈচিত্র্য ও বাইওডায়ভারসিটি সমন্বয়কারী রিশাত রওশন স্বপ্ন,
অভিযোজন সমন্বয়ক মোঃ নাজমুল আলম মুন্না ও গাজী বেলাল হোসেন প্রমুখ।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত