মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসী বাংলাদেশীদের সহায়তাদানে সচেষ্ট রয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রবাসী কল্যান মন্ত্রীর যৌথ নির্দেশনায় দূতাবাস গুলো বাংলাদেশীদের সাহায্য করেছে।
এ প্রেক্ষিতে জর্ডানে বাংলাদেশ দূতাবাস জর্ডানে চলমান কারফিউের কারনে যে সকল বাংলাদেশী খাদ্য সঙ্কটে আছেন তাদের সাহায্যার্থে খাদ্য বিতরন কর্মসূচী চালু করেছে। ৯ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস রাজধানী আম্মানের মাহাত্তা ও জাবাল হোসেন এলাকায় রাষ্ট্রদূত এবং দূতাবাসের প্রথম সচিব( শ্রম) মনিরুজ্জামান ও দূতালয় প্রধান মোঃবশির, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান শাখার সাধারণ সম্পাদক এএস শ্যামল,প্রবাসী নাট্য-শিল্পী একাডেমির সভাপতি আন্না হাওলাদার,ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতাদের সাথে নিয়ে  খাদ্য বিতরণ করেন।
খাদ্য সঙ্কটে থাকা ব্যক্তিদের একটি তালিকা ইতোমধ্যে দূতাবাস প্রস্তুত করেছে। এছাড়াও দূতাবাসের ফেইসবুক পেইজ ও হট-লাইনের মাধ্যমে প্রতিনিয়ত যারা যোগাযোগ করছেন তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। রাষ্ট্রদূত এই হট-লাইনের মাধ্যমে কেউ খাদ্য সঙ্কটে থাকলে দূতাবাসকে অবহিত করার আহ্বান জানিয়েছেন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, তালিকায় কেউ বাদ পড়লেও প্রকৃত খাদ্য সঙ্কটে থাকা কোন ব্যক্তি দূতাবাসকে অবহিত করলে দূতাবাস প্রত্যোককেই এই সহযোগিতা প্রদান করবে।
উল্লেখ্য, জর্ডানে প্রায় দেড় লক্ষ বাংলাদেশী রয়েছেন। তাদের প্রায় সকলেই এখানকার পোশাকশীল্প কারখানা অথবা গৃহশ্রমিক হিসেবে কাজ করেন। জর্ডান সরকার ঘোষনা দিয়েছে এসকল শ্রমিকদের নির্দিষ্ট সময়ে তাদের বেতন ভাতা পরিশোধের জন্য। এই বিষয়ে দূতাবাস সার্বক্ষণিক জর্ডানের পোশাক কারখানার মালিক ও গৃহ শ্রমিক নিয়োগদাতা এজেন্সির সাথে যোগাযোগ রক্ষা করছে।
জর্ডানে প্রায় ১০-১৫ হাজার বাংলাদেশী আছেন যারা ফ্রি ভিসায় নিজস্ব ব্যবসা পরিচালনা করেন অথবা দৈনিক ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের মধ্যে বৈধ কাগজপত্রবিহীন প্রায় আড়াই থেকে তিন হাজার শ্রমিকের খাদ্য সহায়তার প্রয়োজন হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বাংলাদেশের রাষ্ট্রদূতের ঐকান্তিক চেষ্টার ফলে জর্ডানে খাদ্য সহায়তার জন্য বাংলাদেশ সরকার অর্থ বরাদ্দ করলে দূতাবাস দ্রুততম সময়ে এই খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করে।
প্রকৃত খাদ্যসঙ্কটে থাকা কেউ যেন বাদ না পরে সেই লক্ষ্যে দূতাবাস স্থানীয় বাংলাদেশী সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করে এই কার্যক্রম পরিচালনা করছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino