অনলাইন ডেস্ক :   তারকাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে শোবিজ অঙ্গনে প্রায়ই গুঞ্জন রটে থাকে। কখনো সেই গুঞ্জন সত্যি হয়ে বেরিয়ে আসে সবার সামনে, আবার কখনো তা গুঞ্জন হিসেবেই থেকে যায়।

মিডিয়া পাড়ায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনের ইতি টানার পথেই হাঁটছেন অগ্নি’খ্যাত এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন মাহির একাধিক ঘনিষ্টসূত্র।

জানা গেছে, বেশ কয়েক মাস ধরে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার বনিবনা হচ্ছে না। থাকছেন আলাদাও। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও মাহির পোস্ট করা ছবিতে দেখা যায় না অপুকে। যদিও এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি।

ওই সময় মাহি বলেছিলেন, ‘ব্যক্তিগত অভিমানের কারণে আপাতত অপুর সঙ্গে ছবি প্রকাশ করছেন না তিনি।’ তাও গত বছরের শুরুর কথা। এর মধ্যেও তাদের ‘ব্যক্তিগত অভিমান’ ভাঙেনি, এমনটাই বলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এখনও মাহি-অপু কেউই ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে একসঙ্গে কোনো ছবি প্রকাশ করেনি।

ঘনিষ্টসূত্র থেকে আরও জানা যায়, মাহি এখন তার ফ্যাশন হাউজ ‘ভারা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর অপু ব্যস্ত আছেন তার সিলেটের ব্যবসা নিয়ে।

এদিকে, বছরের প্রথমদিন মাহির ফেসবুক পোস্ট ‘গুঞ্জনের আগুনে’ নতুন করে ঘি ঢালে। মাহি তার ফেসবুকে পোস্টে লিখেছেন- ‘১৯৯৩-২০১৯ পর্যন্ত আমার প্রথম realisation। আমার জীবনে এখনো কোনো প্রথম ভালোবাসা/ সত্যিকারের ভালোবাসা আসেনি।’ আর নতুন বছর মাহি উদযাপন করেছেন তার বন্ধুদের সঙ্গে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সেই ছবিই প্রকাশ করেছেন তিনি। সেখানেও দেখা যায়নি অপুকে।

এছাড়াও জানা যায়, শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠান কিংবা শুটিং সেটে অপুকে এখন আর দেখা যায় না। সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’র শুটিংয়েও আসেননি অপু। কিন্তু একটা সময় মাহির প্রায় সব ছবির শুটিংয়ে অপুকে দেখা গেছে।

এ প্রসঙ্গে অপু বলেন, ‘আসলে এমন কিছুই না। গত পরশুদিন আমি ঢাকা থেকে সিলেটে এসেছি। আর এসব যা হচ্ছে, তা শুধুই গুঞ্জন। এর বাইরে আর কিছুই না।’

তিনি আরও বলেন, ‘একটা সংসারে চলতে গেলে স্বাভাবিক কিছু সমস্যা হতেই পারে। আর আমি হলাম মিডিয়ার বাইরের মানুষ, মাহি মিডিয়ার। ফলে আমাদের মধ্যে বনিবনা নিয়ে একটু ঝামেলা হতেই পারে। এর বাইরে আর কিছুই না।’

এদিকে, আগামী পরশু কিশোরগঞ্জে শুরু হচ্ছে ‘আনন্দ অশ্রু’র শেষ অংশের শুটিং। ছবির শুটিংয়ে অংশ নিতে আগামীকাল শুক্রবার কিশোরগঞ্জ রওনা হবে মাহিয়া মাহি, সাইমন সাদিক, আলীরাজসহ অনেকে। এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এখন দেখার পালা, শুটিং সেটে অপুকে দেখা যায় কি না।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ মে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও মাহমুদ পারভেজ অপুর বিয়ে সম্পন্ন হয়। দুজনের মধ্যে পূর্ব পরিচয় থাকলেও উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে করেন মাহি-অপু। এর আগে, ওই বছর ১২ মে গোপনে মাহি ও অপুর বাগদান হয়।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino