পুরান ঢাকার চকবাজারে আগুনের লেলিহান শিখা ৬৭ জনের প্রাণ কেড়ে নিলেও উপস্থিত বুদ্ধি খাটিয়ে বা ভাগ্যের জোরে বেঁচেও ফিরেছেন অনেকে। এমনই ১৫ জনের বেঁচে ফেরার কথা জানালেন চুড়িহাট্টার আনাস রেস্টুরেন্টের ম্যানেজার রেজাউল হোসেন।

তিনি জানান, রাজমহল খাবার হোটেলের বিপরীতেই চারতলা ভবনের নিচে আনাস রেস্টুরেন্ট। দোতলায় রেস্টুরেন্টের অফিস। বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তিনিসহ ১৫ জন বৈঠক করছিলেন। সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এ সময় বারান্দার গ্রিল দিয়ে তাকিয়ে দেখেন আগুন জ্বলছে চারদিকে।

রেজাউল জানান, আগুন দেখে তিনিসহ সবাই নিচতলায় নেমে আসেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় বের হতে পারেননি। পরে ভবনের ছাদে চলে যান সবাই। ভবনের অন্যান্য তলায় কারখানা ও কর্মচারীদের মেস। বিস্ফোরিত হয়ে পারফিউমের কৌটা ছিটকে পড়ে ছাদে। তারা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে পাশের একটি ভবনের ছাদে লাফ দেন তারা। সেখান থেকে তারা নিচে নেমে প্রাণে রক্ষা পান।

তিনি বলেন, এমন অগ্নিকাণ্ড এ জীবনে দেখিনি। যতক্ষণ না সেখান থেকে বের হতে পেরেছি, ততক্ষণ দম বন্ধ হয়ে আসছিল। ভাবছিলাম বেঁচে ফিরবো কি-না।

চুড়িহাট্টা মোড়ে শাহী মসজিদ এবং চুড়িহাট্টা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষার্থী আহসান উল্লাহ ও মোফাজ্জল হোসেন অভিন্ন ভাষায় জানালেন, তারা পড়া শেষ করে রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার চতুর্থ তলা থেকে সিঁড়ি বেয়ে দোতলায় মসজিদে নামছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ শোনেন তারা। সঙ্গে সঙ্গে মসজিদের জানালা দিয়ে বাইরে আগুন জ্বলতে দেখে। এরপরই তারা দ্রুত চারতলায় উঠে যান।

আলী আহাম্মদ নামে ওই এলাকার এক বাসিন্দা জানান, তিন-চার দিন ধরে ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার গোডাউনে পারফিউম তোলা হচ্ছিল। গোডাউন ভর্তি পারফিউমে আগুন লেগে তা ছিটকে পড়ে পাশের মসজিদ, রাস্তাসহ আশপাশের ভবনে।

ওয়াহেদ ম্যানশনের নিচতলার প্লাস্টিকের দানা ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ১০ মিনিট আগে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এলেও দোকান পর্যন্ত পৌঁছাতে পারেননি। তার প্রায় ১০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশে একটি পাচঁতলা ভবনে আগুন লাগে। পরে আগুন আশপাশের আরো তিনটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় অর্ধশত আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino