সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু রাস্তাঘাট, সড়ক, কালভার্ট ইত্যাদি নির্মাণ করে সরকার থেমে থাকেনি। দেশের সবচেয়ে গুরুত্বপুর্ণ খাত কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সরকার দেশের ভরাট হয়ে যাওয়া সবগুলো খাল খনন ও সংস্কার করার প্রকল্প হাতে নিয়েছে। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি উপলব্ধি করেছেন কৃষি ক্ষেত্রে উন্নয়ন করতে পারলে পুরো দেশ এগিয়ে যাবে। আর তাই সরকার গৃহীত মেগা প্রকল্পগুলোর মধ্যে খাল খনন ও সংস্কার কাজের জন্য বিশেষভাবে নজর দিয়েছেন। সরকারের ধারাবাহিকতায় চন্দনাইশ উপজেলায়ও ১০ কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলে চন্দনাইশের ভরাট হয়ে যাওয়া এবং সংস্কারবিহীন খালগুলো খনন ও সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত ১৬ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা এলাকার বরুমতি খাল সংযুক্ত আড়াই কিলোমিটার দীর্ঘ নিশিকান্ত খাল সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ১৭ লাখ টাকা ব্যয়ে এ খাল খনন করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চন্দনাইশ পৌরসভার মেয়র আলহাজ্ব মাহাবুবুল আলম খোকা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুন্নবী, উপ-সহকারী প্রকৌশলী আজমানুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ টিপু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম বাবলু, আমজাদুল হক চৌধুরী দুলাল, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক এসএম মুছা তছলিম, আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত