কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়ানস্টিক সেন্টারে সিজার করতে গিয়ে ভুল চিকিৎসায় মিশু বেগম নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বালীগাঁও এ অবস্থিত জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী মিশু বেগম (২৮) সকাল ১১টার সময় ওই হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি হলে বিকাল ৩টার দিকে মিশু বেগমের সিজারিয়ান অপারেশন হয়। অপারেশন করেন ওই হাসপাতালে অনকলে আসা গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: মাইনুল ইসলাম। সিজার করার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই দিন রাত ৮টার দিকে মিশু বেগম মারা যান। পরে স্থানীয় ৩ নামধারী সাংবাদিকের উপস্থিতিতে তড়িঘড়ি করে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি মীমাংসা করে ফেলতে বাধ্য করেন। এতে ১ লক্ষ টাকায় রফাদফা শেষে রাত ১টার দিকে মিশুর লাশ বাড়িতে নেওয়া হয়। পরে শনিবার সকালে তার নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।

সূত্র আরো জানায় ্ ডা: মাইনুল ইসলাম নিয়মিত কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে বসেন এবং অনকলে উপজেলার বিভিন্ন হাসপাতালে সিজার করেন। এর আগেও ওই ডাক্তারের ভুল চিকিৎসায় সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌর ৬নং ওয়ার্ডের ভাদগাতী গ্রামের নওশাদের নবজাতক শিশু মারা যাওয়ার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মিন্টুর ছোট ভাই লিটন মিয়া জানান, ডাক্তার সিজার করতে গিয়ে ভুলে জরায়ু কেটে ফেলে। এতে করে অতিরিক্ত রক্তক্ষরণে তার ভাবি মারা যায় বলে অভিযোগ করেন। কিন্তু তারা গরীব বলে স্থানীয় ৩ নামধারী সাংবাদিকের উপস্থিতিতে বিষয়টি মিটিয়ে ফেলতে হাসপাতাল কর্তৃপক্ষ চাপাচাপি করে। পরে উপায়ান্তর না দেখে ১ লাখ টাকায় তারা মেনে নেন।

ডা: মাইনুল ইসলামের মুঠো ফোনে কল দিলে হাসপাতালে এসে পরিচালকের সাথে কথা বলেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে জনসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা: আসাদুজ্জামানের কাছে বিষয়টি টেলিফোনে জানতে চাইলে বলেন ঘটনার সময় আমি ছিলাম না।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, লোক মুখে শুনেছি তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেণি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino