স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) এক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মেয়র সভাপতি এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন-ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা; সচিব; প্রধান প্রকৌশলী; প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা; জনসংযোগ কর্মকর্তা; ডিএনসিসি এলাকার সকল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক; ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি; ঢাকা সিভিল সার্জন; ডিএনসিসি এলাকার সকল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক; পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা; বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা; পরিচালক, ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়; পরিচালক, পরিবার পরিকল্পনা; ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি; সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রতিনিধি; স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি; এবং রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর প্রতিনিধি। ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমদাদুল হক এ কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন।

এ কমিটি করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেন্টাইনসহ আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। এবং করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জাতীয় কমিটির পরামর্শ গ্রহণ করবে।

কমিটির এক সভা ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল মোস্তফার সভাপতিত্বে আজ বিকাল ৪টায় ডিএনসিসির নগর ভবনে অনুষ্ঠিত হয়। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ডিএনসিসির কমিউনিটি সেন্টারগুলোতে জনসমাগম যাতে না হয় এ জন্য সেগুলো আপাতত উৎসব, অনুষ্ঠান ইত্যাদি বন্ধ থাকবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে খিলগাও তালতলা কবরস্থানে দাফন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, সচিব মোজাম্মেল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক সিরাজুল ইসলাম খান, মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা এর পরিচালক ডা. মোঃ মুসফিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত