উত্তরা প্রতিনিধি :
রাজধানী ঢাকার উত্তরায় আয়েশা আক্তার নামে এক গৃহকর্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার ঘটনায় গৃহকর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।রোববার পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। জানা গেছে, গত মঙ্গলবার  ওই গৃহকর্ত্রীকে হত্যা করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন—গৃহকর্মী বিলকিস বেগম এবং একটি জুয়েলারি দোকানের মালিক রবিউল আউয়াল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যার ঘটনার দুই দিন আগে আয়েশা আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে বিলকিস বেগমকে নিয়োগ দেওয়া হয়। ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী বিলকিস পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভুক্তভোগী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে খাওয়ান। তারা অচেতন হয়ে পড়লে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান বিলকিস বেগম।
পরে অচেতন অবস্থায় দম্পতিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। তবে গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে তার স্বামীকে।
এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ছেলে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। এই মামলার তদন্তভার নেয় পিবিআই। পরে সংস্থাটি ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে বিলকিস বেগম ও রবিউল আউয়ালকে গ্রেপ্তার করে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাসা থেকে পলিথিনের ব্যাগ হাতে বের হয়ে যাচ্ছেন বিলকিস। এটি চেতনানাশক খাওয়ানোর পর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময়ের দৃশ্য বলে জানান সংশ্লিষ্টরা।
এ ছাড়া পিবিআই জানায়, আসামি বিলকিসের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। পরিচয় গোপন করে গৃহকর্মীর পেশার আড়ালে চুরি করাই ছিল তার মূল কৌশল। এখন পর্যন্ত তার ছয়টি ভিন্ন নামের সন্ধান পাওয়া গেছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন