মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন : শিল্পাঞ্চল টঙ্গীর বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকেরা বাড়ী ফিরতে শুরু করায় উত্তরবঙ্গগামী বাসষ্টেশন আবদুল্লাহপুর এখন শরগরম। আজ সোমবার ভোর থেকে টঙ্গী ব্রীজ সংলগ্ন আব্দুল্লাহপুর বাসষ্ট্যান্ডে দূরপাল্লার বাসের জন্য শত শত লোকজনকে গাড়ীর জন্য অপেক্ষা করতে দেখা যায়। তুরাগ ও টঙ্গী শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার ছুটি শুরু হওয়ার সাথে সাথেই শ্রমিকেরা ঈদে বাড়ী পথ ধরেছেন। এদিকে শিল্পকারখানার বেতন সমস্যা এবার আর আগের মতো আর নেই। প্রায় সকল কারখানার বেতন পরিশোধ হওয়ায় শ্রমিকরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, তেমনি পোশাক শিল্প মালিকরাও বেতন আগে পরিশোধ করায় স্বস্তিবোধ করছেন। তাই অন্য ঈদগুলোর আগে আগে বেতন বোনাসের জন্য শ্রমিকদের রাস্তায় নামতে দেখা গেলেও এবার মোটাদাগে সেই সমস্যাটি নেই বলে তুরাগ ও টঙ্গীর শিল্পাঞ্চল পুলিশের সূত্রে জানা গেছে।
তাই এবার অধিকাংশ শ্রমিক ও অন্য পেশার মানুষজন গ্রামে নিজ পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া প্রবণতা আগের থেকে বেশী হতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা আগে রোড ঘাটের অবস্থা বেহাল থাকলেও এবারই প্রথম ঘরে ফেরা মানুষ স্বাছন্দ্যে বাড়ী যেতে পারছেন। টঙ্গীর একটি পোশাক কারখানার ৫ জন শ্রমিক একসাথে বাড়ী ফিরতে দেখা গেছে আবদুল্লাহপুর থেকে। সকাল থেকেই তারা বাসের জন্য অপেক্ষা করছিলেন। বগুড়াগামী একটি বাসের কাউন্টার থেকে টিকেট নিয়ে পরিবহনের জন্য অপেক্ষা করছেন। এবার বেতন বোনাস পেতে কোন সমস্যা হয়নি জানিয়ে তারা বলেন, রাস্তাঘাটের সার্বিক উন্নয়নের ফলে যানজটের তেমন কোন খবর ইতিমধ্যে পাওয়া যায়নি, তাই সুন্দর ভাবে বাড়ীতে গিয়ে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে পারবো এটাই সবচেয়ে বড় পাওয়া। সেই সঙ্গে ঈদের ছুটি মিলিয়ে এক সপ্তাহের অধিক সময় পর ঢাকায় ফেরার কথা জানালেন তারা।
আব্দুল্লাহপুরের মতো অবস্থা দেখা যায় বিমানবন্দর রেল ষ্টেশনেও। প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে সারাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দুরপাল্লার ট্রেনগুলো। ট্রেনের নির্ধারিত সিটের বাইরেও যাত্রীদের ট্রেনে উঠতে দেখা গেছে। বিমান বন্দর ষ্টেশনে গিয়ে দেখা যায়, প্রায় ১০ হাজারের অধিক যাত্রী বিভিন্ন রুটের ট্রেনের জন্য অপেক্ষা করছেন। রাজধানীর উত্তর অংশের যাত্রীরা আসা যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দর ষ্টেশন ব্যবহার করার ফলে এখানে যাত্রীর চাপ কমলাপুর থেকেও বেশী থাকে বলে জানায় ষ্টেশন মাষ্টার।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino