প্রায় তিন মাস পর জুন মাসের ২৯ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিলো চলতি বছরের উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। টেনিসের বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে খেলার জন্য উন্মুখ ছিলেন ৩৮ বছর বয়সী সুইস তারকা রজার ফেদেরার।

কিন্তু করোনাভাইরাসের কারণে বাতিল করে দেয়া হয়েছে এবারের উইম্বলডন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম কোনো বছরে হচ্ছে না উইম্বলডনের আসর। এ খবরে রীতিমতো মুষড়ে পড়েছেন ফেদেরার।

কেননা বয়সের কাঁটা এরই মধ্যে ৩৮ ছুঁয়ে ফেলায় ক্যারিয়ারে শেষবারের মতো উইম্বলডন খেলার আশায় ছিলেন ফেদেরার। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছেন ফেদেরারই। এবারও শিরোপা জয়ের লক্ষ্যেই খেলতে নামতেন ২০ বারের গ্র্যান্ডস্লামজয়ী এ তারকা।

কিন্তু টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ায় এখন পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় রয়েছেন ফেদেরার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এ খবরের প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘বিধ্বস্ত! এখন আমি কেমন বোধ করছি তা বোঝানোর কোনো ভাষাই জানা নেই।’

একই অবস্থা নারী তারকা খেলোয়াড় সেরেনা উইলিয়ামসনেরও। তিনি লিখেছেন, ‘আমি কাঁপছি (বাতিলের খবরে)।’ ফেদেরারের মতো তিনিও ২০২১ সালের টুর্নামেন্ট শুরুর আগে পৌঁছে যাবেন ক্যারিয়ারের শেষভাগে।

তবে নারী এককের বর্তমান চ্যাম্পিয়ন সিমোনা হালেপ বাস্তবতা মেনে নিয়ে অপেক্ষা করছেন উইম্বলডনের পরবর্তী আসরের জন্য। তিনি লিখেছেন, ‘খুবই খারাপ লাগছে, এবছর উইম্বলডন হবে না শুনে। গতবছরের ফাইনালের দিনটা আমার জীবনের অন্যতম সুখের দিন। কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে যেনো উইম্বলডন আবার হয়।’

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino