ইরানের করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যা ৩৮ হাজার ৩০৯ জনে পৌঁছেছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টুইটারে এ তথ্য জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনার দ্রুত বিস্তার ঘটেছে ইরানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির ক্ষমতাসীন সরকার ব্যাপক ব্যবস্থা নিলেও তা ফলপ্রসূ হচ্ছে না।

ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলী রেজা ভাহাবজাদেহ এক টুইটে বলেছেন, গত ২৪ ঘণ্টায় আমাদের দেশে নতুন করে আরও ১২৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন আরও ২ হাজার ৯০১ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৩০৯ জনে পৌঁছেছে।

তিনি বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১২ হাজার ৩৯১ জন।

রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেছেন, করোনায় আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৪৬৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, দেশে করোনায় আক্রান্ত ১২ হাজার ৩৯১ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আর করোনায় আক্রান্ত হওয়ার পর যারা মারা গেছেন তাদের গড় বয়স ৬৯ বছর।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের প্রথম বিস্তার ঘটে। সেখান থেকে এখন পর্যন্ত বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ৭০৫, মারা গেছেন ৩১ হাজার ৭৩৭ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩১৯ জন। এই মুহূর্তে করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে; ১ লাখ ২৩ হাজার ৭৮১ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২ হাজার ২২৯ জন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত