বিনোদন ডেস্ক : তানভীর সালেহীন রোমেল এর নতুন মৌলিক গান ‘সন্ধ্যা আকাশ’এর মিউজিক ভিডিও আগামী ১৫ই ডিসেম্বর ২০২৩, সন্ধ্যা ৬ টায় প্রকাশিত হতে যাচ্ছে তার নিজের ইউটিউব চ্যানেলে। নিজের নামেই রয়েছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। তিনি একাধারে একজন গায়ক, গিটারিস্ট ও মিউজিক কম্পোজার।

‘সন্ধ্যা আকাশ’ গানের কথা ও সুর করেছেন জামি। গানটির মিউজিক কম্পোজিশন, রেকর্ডিং, মিক্সিং এবং মাস্টারিং করেছেন শিল্পী নিজেই তার স্টুডিওতে। মেলোরক ধারার এ গানটি তিনি অনেকটা সময় নিয়ে করেছেন এবং তিনি আশা করছেন গানটা সবার বেশ ভালো লাগবে। ঢাকার ভিতরে ও বাইরের বেশ কিছু সুন্দর লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির মিউজিক ভিডিও করেছেন অনিক খান। গানটিতে মডেল হিসেবে কাজ করেছে এ সময়ের ব্যাস্ত মডেল ও অভিনয় শিল্পী সাখিন আহমেদ এবং তৃনা হোসেইন।

উল্লেখ্য এ বছরের ১৭ই আগস্ট তানভীর সালেহীন রোমেল এর মিউজিক কম্পোজিশনে ‘এ শহর’ নামের আরো একটি সোলো গানের মিউজিক ভিডিও তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল যা ইতিমধ্যেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে। বর্তমানে নতুন কিছু গানের কম্পোজিশন এবং তার ব্যান্ড ‘ফিউশন’’ এর স্টেজ শো নিয়ে তার ব্যাস্ত সময় কাটছে। ১৯৯৮ সালে তিনি ‘ফিউশন’ নামের এই ব্যান্ড গ্রুপ গড়ে তোলেন। ২০০৭ সালে জনপ্রিয় সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা’র সাথে সর্বমোট ১০টি গান নিয়ে একটি ডুয়েট অ্যালবাম “রং করা পুতুল” প্রকাশের মাধ্যমে সংগীতে তার সোলো ক্যারিয়ার শুরু হয়।

শিক্ষাজীবনে এমবিএ শেষ করে একটি মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশন কোম্পানীতে তিনি কর্মজীবন শুরু করেন। মিউজিকে ক্যারিয়ারের পাশাপাশি কর্পোরেট জগতে বেশ কয়েকটি কোম্পানিতে এ পর্যন্ত তিনি কাজ করেছেন।

২০১১ সালে তিনি সংগীত শিল্পীর পাশাপাশি মিউজিক কম্পোজার হিসেবে আত্মপ্রকাশ করে আরো এক ধাপ এগিয়ে নেন নিজেকে। এ পর্যন্ত তার যতগুলো একক গান রয়েছে সেগুলোর ভেতরে তার নিজের কথা, সূর ও মিউজিক কম্পোজিশনে করা বেশ কিছু গান রয়েছে। এ পর্যন্ত তার প্রকাশিত গান গুলোর ভেতরে ‘এ শহর’, ‘ভালোবাসার মায়াজাল’, ‘পুরোনো গিটার’, ‘ভালোবাস আমাকে’, ‘এখন আমায়’, ‘বর্ষা’, ‘এখনো রাত জেগে’ অন্যতম।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino