আজ মঙ্গলবার প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হবে। এ উপলক্ষে আজ ‘পাঠ্যপুস্তক উৎসব’ করছে দুই মন্ত্রণালয়।

জানা গেছে, রাজধানীতে দুটি পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করেছে দুই মন্ত্রণালয়। এর মধ্যে একটি রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি থাকবেন একাদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এছাড়া সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপর উৎসব আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন একইভাবে একাদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

তাছাড়া সারা দেশের সব স্কুলে পাঠ্যপুস্তক উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানা গেছে। এসব অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেবেন।

এ ব্যাপারে এনসিটিবি সূত্র জানায়, নতুন শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক স্তরের ৩৪ লাখ ২৮ হাজার ১০ শিক্ষার্থীর জন্য ৬৮ লাখ ৫৬ হাজার ২০টি পাঠ্যপুস্তক দেওয়া হবে। এছাড়া প্রাথমিক স্তরের দুই কোটি ৩৭ লাখ ৭ হাজার ১ জন শিক্ষার্থীর জন্য ৯ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৮৯৯টি; প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচটি ভাষার ৯৮ হাজার ১৪৪ শিক্ষার্থীর জন্য ২ লাখ ৭৬ হাজার ৭৮৪টি; মাধ্যমিক স্তরের বাংলা, ইংরেজি ভার্সন, ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, কারিগরির এক কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৯৬০ জন শিক্ষার্থীর জন্য ২৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৬১টি পাঠ্যপুস্তক দেওয়া হবে।

সূত্র আরো জানায়, ২০১০ সাল থেকে সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল) স্তরে বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে। ২০১৮ সাল পর্যন্ত সর্বমোট ২৬০ কোটি ৮৬ লাখ ৯১ হাজার ২৯০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করেছে সরকার।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন